মৌলভীবাজার প্রতিনিধি
নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারে মৌলভীবাজারের ‘বেঙ্গল সুইট ফুড’-কে ১৬ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারে মৌলভীবাজারের ‘বেঙ্গল সুইট ফুড’-কে ১৬ লাখ টাকা জরিমানা মৌলভীবাজারে খাবারে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার দায়ে একটি মিষ্টির প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। শহরের পরিচিত প্রতিষ্ঠান বেঙ্গল সুইট ফুড-কে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন আদালত। জানা যায়, ল্যাবরেটরি পরীক্ষায় প্রতিষ্ঠানটির তৈরি জিলাপীতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্
রোজ (সোডিয়াম হাইড্রোসালফাইড) শনাক্ত হওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। এরপর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মামলার ধারাবাহিক শুনানি শেষে বিশুদ্ধ খাদ্য আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর দুটি ধারায় এ রায় দেন। মামলার সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে “বেঙ্গল সুইট ফুড” প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন। এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিব হোসাইন বলেন, হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা খাদ্য উৎপাদনে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী এটি ব্যবহার করা যায় না এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। তিনি আরও জানান, এই রাসায়নিকযুক্ত খাবার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে কিডনির মারাত্মক ক্ষতি, পাকস্থলীর ক্যান্সার, আলসারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি তৈরি করতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও ক্ষতিকর খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি যেকোনো অনিরাপদ খাদ্যসংক্রান্ত অভিযোগ ১৬১৫৫ নম্বরে জানাতে জনগণকে আহ্বান করা হয়েছে। সারমর্ম: মৌলভীবাজারে জিলাপীতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার প্রমাণিত হওয়ায় বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

