মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ভিপি মিজানুর রহমান মিজান
মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান। দায়িত্ব গ্রহণের পর তিনি মৌলভীবাজার সার্কিট হাউসে উপস্থিত হয়ে প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী এবং সংসদ সদস্য এম নাসের রহমান-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সার্কিট হাউসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। নবনিযুক্ত প্রশাসককে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্
মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা। দায়িত্ব পালনের খবর পাওয়ার পরপরই ভিপি মিজানুর রহমান মিজান মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে তিনি মহান আল্লাহর রহমত হিসেবে মনে করেন এবং এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি তার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে তা তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবেন। উপস্থিত ব্যক্তিবর্গ নবনিযুক্ত প্রশাসক ভিপি মিজানুর রহমান মিজানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে মৌলভীবাজার জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিপি মিজানুর রহমান মিজান দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, জেলার মানুষের উন্নয়ন, কল্যাণ ও সেবার লক্ষ্যে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন যাতে সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজারকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নেওয়া যায়।

