মৌলভীবাজার প্রতিনিধি
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মৌলভীবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে সামাজিক সংগঠন স্পন্দন-এর মৌলভীবাজার সরকারি কলেজ শাখা। সংগঠনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে সোমবার (২৮ জুলাই) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ মনসুর আলী-কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্পন্দনের নেতৃবৃন্দ। প
রে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইহাম মোজাহিদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, বায়ুদূষণ এবং জীববৈচিত্র্যের সংকট মানবসভ্যতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণই সবচেয়ে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগগুলোর একটি। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন উৎপাদন, কার্বন শোষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, প্রকৃতি রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের নয়; সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দিতে হবে। তাদের অংশগ্রহণেই গড়ে উঠবে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সৈয়দ নাবিল উজ্জজামান, সাধারণ সম্পাদক রাফিদ আহমেদ রকি, দপ্তর সম্পাদক রাকিব হোসেন ইমন, অর্থ সম্পাদক জিসান চৌধুরী, সহ-অর্থ সম্পাদক ফাহিমা ফারজানা, ছাত্রী কল্যাণ সম্পাদিকা মুন জান্নাত, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদিকা খাদিজা আক্তার সামিয়া, পাঠাগার সম্পাদক ইমন দেব, দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের সভাপতি কামরুল ইসলাম তামিম, দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের সভাপতি রনি হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের মূল লক্ষ্য মানুষকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা। নির্বিচারে বৃক্ষনিধন, নদী-খাল দখল, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি আজ হুমকির মুখে। এই সংকট থেকে উত্তরণের অন্যতম উপায় হলো পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বিদ্যমান সবুজ সম্পদ সংরক্ষণ। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা। পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতেও নিয়মিত বৃক্ষরোপণ, পরিচর্যা, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে স্পন্দনের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি শুধু সবুজায়নই বাড়ায় না, বরং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, প্রকৃতিপ্রেম এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের মানসিকতাও গড়ে তোলে। একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে এমন উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট

