মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ডিসি অফিসের সামনে বৃদ্ধাকে টার্গেট করে প্রতারণা
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। বয়স্ক ভাতার কার্ড দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধা নারীর কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে পালিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। মঙ্গলবার (১৯ মে) সকালে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার বৃদ্ধার নাম মোছাঃ সফিকুন নেছা (৬০)। তিনি শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোঃ ফখর উদ্দিন মাহমুদের স্ত্রী। এ ঘটনায় তিনি মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভি
যোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ব্যক্তিগত কাজে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান সফিকুন নেছা। সেখানে এক ব্যক্তি তার সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করে এবং সরকারি বয়স্ক ভাতার কার্ড দ্রুত পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি বিভিন্ন প্রসেসিং ও কাগজপত্রের খরচের কথা বলে বৃদ্ধার কাছ থেকে নগদ টাকা নেয়। একই সঙ্গে যোগাযোগের অজুহাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিজের কাছে রাখে। পরবর্তীতে প্রতারক বৃদ্ধাকে একটি স্থানে অপেক্ষা করতে বলে “কাগজপত্র নিয়ে আসছি” বলে সেখান থেকে চলে যায়। দীর্ঘ সময় পার হলেও সে আর ফিরে না আসায় সফিকুন নেছা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা। পরে স্বজনদের সহযোগিতায় তিনি মৌলভীবাজার মডেল থানায় গিয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের সামনে এ ধরনের প্রতারণা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে একজন সম্মানিত শিক্ষকের পরিবারের সদস্য এমন ঘটনার শিকার হওয়ায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত প্রতারককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সাধারণ মানুষকে সরকারি ভাতা বা সেবার নামে কোনো দালালচক্রের প্রলোভনে না পড়ার আহ্বান

