প্রতিবেদক: তারফদার মামুন
খামারে দুর্বৃত্তের আগুনে সর্বস্ব ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলেন আব্দুল মান্নান
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামে একটি খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে খামারের অবকাঠামো, পশুখাদ্য ও গবাদিপশুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসেবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে খামারটিতে আগুন দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের মানুষজন তাৎক্ষণিক চেষ্টা চালালেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে খামারে থাক
া গরু ও অন্যান্য গবাদিপশু আগুনে পুড়ে মারা যায়। এক মুহূর্তেই খামার মালিকের দীর্ঘদিনের পরিশ্রম ও জীবিকার একমাত্র অবলম্বন ধ্বংস হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের দাড়িপাল্লা মার্কার প্রার্থী আব্দুল মান্নান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামির আলী, সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম এবং পৌর জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, নিরীহ মানুষের জীবিকা ধ্বংস করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

