মৌলভীবাজার প্রতিনিধি
এস.ডি “কোরআনের আলো” সিজন–১০ ফাইনাল, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজারে সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা আয়োজিত এস.ডি “কোরআনের আলো” (সিজন–১০) এর ফাইনাল পর্ব, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় অনুপ্রেরণা, কোরআনের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক আয়োজন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বুরহান উদ্দিন রুপক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. জহিরুল ইসলাম নোবেল। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধার
ণ সম্পাদক মো. শিপন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহিন আহমদ, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ এবং সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহরিয়া আহমেদ সাব্বির, ছালেহ আহমদ তারেক, জাহেদ আহমদ, রোমান আহমদ ও সুবেল আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য মনির খান ও সালাউদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মিনহাজ আহমদ, সমাজসেবক আফজল চৌধুরী, জেলা শাখার সভাপতি সৌরভ আহমদ, সাধারণ সম্পাদক কামরান আহমদ, অনুষ্ঠানের পরিচালক আলী হোসাইন, আহমেদ মাসুদ, শিপু আহমদ, সৈয়দ এমরান আলী ও সৈয়দ আশরাফ আলী নাহিদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, কোরআনের শিক্ষা মানুষকে নৈতিকতা, মানবতা ও সত্যের পথে পরিচালিত করে। তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সংগঠনের বিগত দিনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। একই ধারাবাহিকতায় এবার ১০ম বারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফাইনাল পর্বে অংশগ্রহণকারী ১৪ জন প্রতিযোগীকে মোট ৫০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। পরে পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে এই ধর্মীয় ও মানবিক আয়োজনের সমাপ্তি ঘটে।

