মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি
মুস্তাকিম আল মুনতাজের ‘জীবন গড়ার ছড়া’ বইয়ের প্রি-অর্ডার শুরু
শৈশবের কোলাহল, মক্তবের নরম আলো এবং নৈতিকতার কোমল ছোঁয়ায় গাঁথা তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’-এর প্রি-অর্ডার শুরু হয়েছে। বইটিতে ছড়ার সহজ-সরল ভাষা ও সাবলীল ছন্দের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য তুলে ধরা হয়েছে সত্য, ন্যায়, বিশ্বাস, নৈতিকতা ও আত্মশুদ্ধির নানা শিক্ষা। লেখকের ভাষায়, এটি শুধু ছড়ার সংকলন নয়; বরং শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক একটি ছোট্ট জীবনপাঠ। বইটির প্রতিটি ছড়ায় কখনো উঠে এসেছে প্রার্থনার কোমল সুর, কখনো অনুশোচনা
ও আত্মজিজ্ঞাসার অনুভব। ছন্দের আবরণে জীবনবোধের এসব বার্তা শিশু-কিশোরদের হৃদয়ে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনের অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ‘জীবন গড়ার ছড়া’ প্রকাশ করছে রাবতা প্রকাশনী। প্রকাশনা উপলক্ষে বইটি আকর্ষণীয় ছাড়ে প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রি-অর্ডারকারীদের জন্য থাকছে রাবতা প্রকাশনীর বিশেষ বুকমার্ক উপহার। লেখক মুস্তাকিম আল মুনতাজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স), আলিয়া ধারায় দাখিল ও আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ডিগ্রি (বিএসএস) সম্পন্ন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকের বাংলা-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত সকাল-এর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি, অনলাইন সংবাদমাধ্যম ভয়েস অব শ্রীমঙ্গল-এর সম্পাদক ও প্রকাশক এবং মাসিক ছন্দপাতা-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন সৃজনঘর-এর প্রচার সম্পাদক, সেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক-এর ভাইস চেয়ারম্যান এবং তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট-এর সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ‘জীবন গড়ার ছড়া’ তাঁর প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ। শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষানুরাগীদের কাছেও বইটি পাঠযোগ্য হয়ে উঠবে বলে আশা করছেন প্রকাশক ও লেখক। বইটি পেতে আগ্রহীরা রাবতা প্রকাশনীর মাধ্যমে প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডারকারীদের জন্য বিশেষ বুকমার্ক উপহারের পাশাপাশি থাকছে আকর্ষণীয় মূল্যছাড়।

