মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
ফুলবাড়ীতে উপজেলা কৃষি অধিদপ্তরের জায়গায় ঘর নির্মাণ করে জবরদখলের চেষ্টা।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সরকারি জমি সাবেক কৃষি অধিদপ্তরের গোডাউন ঘরের জায়গায় বাড়ি ও দোকানঘর নির্মাণ করে জবর দখলের চেষ্টা করে একই উপজেলা তৃতীয় শ্রেণীর কর্মচারী ইকবাল হোসেন মিঠু ও তার পরিবারের বিরুদ্ধে। উপজেলা পরিষদ সংলগ্ন সাবেক কৃষি অধিদপ্তরের অফিস এবং গোডাউন ঘর ছিল এই জায়গার কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে গোডাউন ঘরের স্থাপনা ও সেমি টিন সেটের ঘরগুলো ঠিক এই সুযোগে উপজেলা তৃতীয় শ্রেণীর কর্মচারী ইকবাল হোসেন মিঠু ও তার ভাই ওই জায়গায় ঘর নির্মাণ করে দখল করার চেষ্টা করেন । এতদিন ওই
জায়গা পরিত্যক্ত থাকলেও এখন তা ঘরবাড়ি দোকান ঘর বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সম্পূর্ণ জায়গা দখল করে রেখেছে তারা। এ বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন ওই জায়গা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে। এখন সেখানে ঘর নির্মাণ করে বসবাস ও দোকানপাট স্থাপনা তৈরি করছে। স্থানীয়দের অভিযোগ দ্রুত এই জায়গা দখলমুক্ত না করলে দখলদারদের ধৈর্য বেড়েই যাবে , তাই ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উদ্বোধন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সময়ের মধ্যে উপজেলার সরকারি জায়গা দখলমুক্ত করনের জর দাবি জানায় এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমরা জানতাম না তবে এখন জানতে পারলাম দ্রুত এর ব্যবস্থা নেওয়া হচ্ছে যেহেতু আমাদের সরকারি জায়গা তারা কেন ঘর নির্মাণ করে দখল করবে । উপজেলা প্রশাসন দ্রুত আইনগত যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

