আব্দুর রাজ্জাক ঢাকা জেলা প্রতিনিধি
ধামরাইয়ে বসত বাড়ির জমি কেন্দ্র করে স্বামী সন্তান হারা বড় ভাইয়ের বউ ও বড় বোনকে হত্যার চেষ্টা তার ভাই চান মিয়া ও ছেলের।
ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ভাইয়ের পরিবার সংঘবদ্ধভাবে বোনের ও স্বামী সন্তান হারা ভাবির পরিবারের ওপর হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে বোনের মাথায় ভাই ও তার দুই ছেলে আঘাত করার পর অচেতন হয়ে পরেছিল স্থানীয়রা অচেতন অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী আব্দুর রহমান ও শহর আলী জানান, কয়েক বছর ধরে বাড়ির জমি নিয়ে তার মামা চান মিয়া (৬৫) তার সাথে ঝামেলা চলতেছে মাঝে মধ্যে ঝগ
ড়া বিবাধ হয়। সোমবার দুপুরের সময় ভুক্তভোগীর পরিবারের পুরুষ মানুষ অনুপস্থিত ছিল সেই সুযোগে ভুক্তভোগীর পরিবারের আব্দুর রহমান ও শহর আলীর স্ত্রী ও মায়ের উপর মামা চান মিয়া( ৬৫) ও তার বড় ছেলে জুলহাস (৪২) ছোট ছেলে আরিফ (৩৬) ও তার পরিবার সবাই মিলে ভুক্তভোগী রহমান (৩৮) ও শহর (৪০) ভুক্তভোগীদের পরিবারের হামলা করে। এই হামলায় রহমান ও শহর আলীর মা (৭০) বছরের এই মহিলার মাথায় আঘাত করলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্হানীয়রা ইসলামপুর হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি করে। রহমান ও শহর আলীর দাবি, জমি ভোগকারী চানমিয়ার সাথে কয়েক বার স্থানীয়দের নিয়ে গ্রাম্য বিচার করে সমাধান করা হলেও জমি ভোগকারী চানমিয়া জমি ছাড়তে রাজি হয় নি। স্থানীয়দের বিচার অমান্য করে অনেক দিন ধরেই ভুক্তভোগী পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে। ধামরাই থানা পুলিশ এই মামলার তদন্ত পর্যন্ত করেনি। আরো জানা যায় যে জমি ভোগকারী চানমিয়ার সাথে মিলে এই গ্রামেরই তারা মিয়া ও আতা মিয়া ভুক্তভোগী পরিবারের ওপর নির্যাতন করতে সাহায্য করে আসতেছে। এই ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ধামরাই থানার অফিসার ইনচার্জ ও ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। আব্দুর রাজ্জাক নিউজ বিডি ২৪ ধামরাই ঢাকা।

