শাহ তাহসিন সিলেট প্রতিনিধি :
বিভাগীয় সম্মেলন সফলের লক্ষ্যে তালামীযে ইসলামিয়ার দাওয়াতি সফর
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামী ২৬ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, বৃহস্পতিবার, আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে 'বিভাগীয় সদস্য সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত হবে। সম্মেলন সফলের লক্ষ্যে দাওয়াতি কর্মসূচি অব্যাহত রেখেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটি সিলেট। এরই অংশ হিসেবে ২২ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, বৃহ
স্পতিবার, বিভাগীয় সদস্য সম্মেলন বাস্তবায়ন কমিটি সিলেট এর আহবায়ক এস এম মনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক নেতৃবৃন্দ, আনজুমানে আল-ইসলাহ, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, কেন্দ্রীয় সদস্য মো. সাইদুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান। প্রতিনিধি দল এসময় আউশকান্দি ইয়াকুবিয়া হাফিযিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল হক, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুকিত, ছালেহ আহমদ, সংগঠনের নবীগঞ্জ পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম হাসান জামি প্রমুখ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের নবীগঞ্জ উপজেলা সভাপতি তালুকদার আবুল হায়াত রুহিন, নবীগঞ্জ পৌর সভাপতি জহিরুল ইসলাম রাহুল, নবীগঞ্জ সরকারি কলেজ সভাপতি মকবুল হোসেন, নবীগঞ্জ উপজেলা সহ সভাপতি আব্দুল বাছিত, নবীগঞ্জ পৌর সাহ সভাপতি শাহরিয়ার শাওন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হারুন প্রমুখ।

