রবিউল ইসলাম বাবুল রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
পঞ্চগড় সীমান্ত উত্তেজনা বাংলাদেশী বৃদ্ধা কে আটক করে বিপাকে বি,এস এফ,। পাল্টা ভাতীয় যুবক আটক করে স্থানীয়রা।
সীমান্তে উত্তেজনা ও টানটান পরিস্থিতি পিছু ছাড়ছে না পঞ্চগড়ের উত্তর সীমান্ত এলাকায়। হারানো গরু খুঁজতে গিয়ে এক বয়োবৃদ্ধ বাংলাদেশী কৃষক বিএসএফের হাতে আটক হওয়ার তিন দিনের মাথায়, পাল্টা পদক্ষেপে এক ভারতীয় নাগরিককে সীমান্ত থেকে ধরে নিয়ে এসে ‘আটক’ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনা পর সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফের (সীমান্ত রক্ষা বাহিনী) কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরী পতাকা বৈঠক অন
ুষ্ঠিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সমাধান বা আটককৃতদের হস্তান্তরের বিষয়টি নিস্পত্তি হয়নি। সীমান্তের স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত এলাকার বৃদ্ধ কৃষক তমিজ উদ্দিন (৭৮) নিজের চরে চরে বেড়ানো একটি হারানো গরু খুঁজতে সীমান্ত এলাকায় যান। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর চাউলহাটি ক্যাম্পের সদস্যরা তমিজ উদ্দিনকে জোরপূর্বক আটক করে নিয়ে যায়। বৃদ্ধ তমিজ উদ্দিনকে ফেরত পেতে পরিবার ও স্থানীয়রা বিজিবির কাছে আবেদন জানান এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে বার্তা পাঠানো হলেও বিএসএফ তাকে ফেরত দিতে গড়িমসি করতে থাকে। এতে করে স্থানীয় সীমান্ত অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। বৃদ্ধকে ফেরত না দেওয়ায় তৈরি হওয়া ক্ষোভের মধ্যেই শনিবার সকালে ঘটনাটি ভিন্ন মোড় নেয়। সকালের দিকে বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় কাজ করছিলেন কয়েকজন ভারতীয় নাগরিক। প্রত্যক্ষদর্শীদের মতে, দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে থাকা একটি আখ খেতে ঢুকে আখ ভাঙার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বাংলাদেশীরা তাৎক্ষণিকভাবে সেখানে ধাওয়া দিয়ে দীপঙ্কর গোপকে আটক করে নিজেদের জিম্মায় নিয়ে আসে। আটককৃত দীপঙ্কর গোপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধিবাসী বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত সংলগ্ন শত শত উৎসুক ও ক্ষুব্ধ গ্রামবাসী সেখানে জড়ো হন। তারা সুস্পষ্টভাবে জানিয়ে দেন— বিএসএফের হাতে অন্যায়ভাবে আটক বৃদ্ধ কৃষক তমিজ উদ্দিনকে নিরাপদে উদ্ধার ও বাংলাদেশে ফেরত পাঠানো না পর্যন্ত কোনোভাবেই এই ভারতীয় নাগরিককে ছাড়া হবে না। স্থানীয় অধিবাসীদের দাবি, “আমাদের নির্দোষ বৃদ্ধ প্রতিবেশীকে বিএসএফ কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে গেছে। তমিজ উদ্দিনকে সুস্থ শরীরে ফেরত দিলেই কেবল আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তরপঞ্চগড় সীমান্তে চরম উত্তেজনা: বৃদ্ধ বিএসএফের হাতে আটক, পাল্টায় ভারতীয় যুবককে ‘আটক’ দেখালো স্থানীয়রা করা হবে।” ঘটনাটি দ্রুত বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন মহলকে জানানো হলে সীমান্তে থমথমে পরিস্থিতি তৈরি হয়। সীমান্ত এলাকা নিরাপদ রাখা এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে শনিবার উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারদের মধ্যে জরুরি ভিত্তিতে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকে দুই পক্ষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও শেষ পর্যন্ত তাৎক্ষণিক কোনো সমাধান আসেনি। বিএসএফ তাদের জিম্মায় থাকা বাংলাদেশী বৃদ্ধ তমিজ উদ্দিন এবং বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সুরাহার চেষ্টা চলছে। বর্তমানে বিরাজোত সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

