মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা :
ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। ২১ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত রাখতে হবে, কার্ডগ্রহীতা নারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, পরিবারের অন্য সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ। পাশাপাশি কার্ডগ্রহীতা নারীর এনআইডি দ
িয়ে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয় ও সম্পদের সঠিক তথ্য, বাড়ির ছবি এবং কার্ডগ্রহীতা নারীর ছবি প্রস্তুত রাখতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাঁকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।

