মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পিকআপ–সিএনজির সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারে গভীর রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের শেখবাড়ি সংলগ্ন শাহপুর সিনেমা হল এলাকায় একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার বাসিন্দা রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার সিএনজি চালক আলী নূর। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি পিকআপের সঙ্গে স
িএনজির সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেকজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুইজনের নিথর দেহ পড়ে আছে। তখনও একজনের প্রাণ ছিল। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। গভীর রাতে বেপরোয়া গতি ও অসতর্ক চালনা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তার আরেকটি দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনা। স্থানীয়রা সড়কে শৃঙ্খলা ও নজরদারি জোরদারের দাবি

