নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপি তাকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বলে জানা গেছে। রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্রের দাবি, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলের প্রতি দীর্ঘদিনের অবদানের বিষয় বিবেচনায় নিয়ে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেও
য়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করল। এ সিদ্ধান্তের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা-কল্পনা। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির এ সিদ্ধান্ত এখন রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

