জাগ্রত বার্তা প্রতিবেদক
মৌলভীবাজারে অসহায়দের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ করবেন এম. নাসের রহমান
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের অসহায়, দুস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছেন মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান। তাঁর উদ্যোগে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার প্রকৃত দুস্থ, অসচ্ছল ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় যেসব শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হুইলচেয়ার প্রয়োজন, তাঁদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দপ্ত
রে অথবা প্রতিনিধির কাছে আবেদন জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার প্রকৃত অসহায় ও দুস্থ ব্যক্তিরা যেন এ কর্মসূচির আওতায় আসতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে। পাশাপাশি নিজ নিজ এলাকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে এ তথ্য পৌঁছে দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যক্তিরা সময়মতো আবেদন করতে পারেন। উল্লেখ্য, এ কর্মসূচির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তা এবং অসচ্ছল নারীদের সেলাই মেশিনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

