বিশেষ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জ চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনী নির্মাণ করলেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ
সুনামগঞ্জ শহরের সাথে সদর উপজেলার উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়া হাজারো মানুষের জন্য সুরমা নদীর চাদঁনী খেয়াঘাটে অস্থায়ী যাত্রী ছাউনী নির্মাণ করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর মধ্যবাজারের সুরমা নদীর তীরে এই টিনসেট ছাউনীর উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। ছাউনীটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোঃ সুজন মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ
শফিক মিয়া, মোঃ আনুল মিয়া, মোঃ আফাজ মিয়া, মণির মিয়া, দুলাল মিয়া, আলী আফতর ও বাবলু মিয়া প্রমুখ। সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। উত্তরপাড়ের সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচরসহ ৫টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন এই চাদঁনীঘাট দিয়ে নৌকায় পারাপার হয়ে শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী ও গর্ভবতী মায়েদের রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে নিজ উদ্যোগে এই অস্থায়ী ছাউনী করে দিলাম। তিনি আরও বলেন, এখানে একটি স্থায়ী যাত্রী ছাউনী খুবই জরুরি। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে সরকারের কাছে আমরা স্থায়ী ছাউনী নির্মাণের জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য, সেতু না থাকায় সদর উপজেলার উত্তরপাড়ের ৩টি ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার ২টি ইউনিয়নের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা এই চাদঁনী খেয়াঘাট।

