টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়ব না’—টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড মাল্টিপারপাস মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সড়ক হয়ে উপজেলা এলাকা অতিক্রম করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, ছাত্রলী
গ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্যে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। এ দাবিকে সামনে রেখে তারা রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দীর্ঘদিন পর টুঙ্গিপাড়ায় দলীয় নেতাকর্মীদের এমন কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগের ঘোষিত আট দিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

