জাগ্রত বার্তা প্রতিবেদক
যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে ইসরায়েলের বিমান হামলা
এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর (IDF) তথ্য অনুযায়ী, ইরান রোববার রাতে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে উত্তরাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েল দাবি করেছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বিমান বাহিনী তেহরানসহ পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, ইসরায়েল পাল্টা হামলা। সাম্প্রতিক এই সংঘাত মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

